সোমবার ০৪, মে ২০২৬

সোমবার ০৪, মে ২০২৬ -- : -- --

ময়মনসিংহ মহানগর ছাত্রদলে নতুন নেতৃত্বে মাহ্ফুজ

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ১২:২৪ এএম

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ইঞ্জিঃ মোঃ মাফিজুল হক চৌধুরী মাহ্ফুজ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ময়মনসিংহ মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদনে গঠিত নতুন এই কমিটিতে ইঞ্জিনিয়ার মোঃ মাফিজুল হক চৌধুরী মাহ্ফুজকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ২ মে ২০২৬ তারিখে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে গৌবিন্দ রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে সামি দায়িত্ব পেয়েছেন।

নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।

সহ-সভাপতি হিসেবে মনোনীত ইঞ্জিঃ মোঃ মাফিজুল হক চৌধুরী মাহ্ফুজ নেত্রকোনা জেলার মদন উপজেলার ৮নং ফতেপুর ইউনিয়নের ছালাকান্দা গ্রামের বাসিন্দা। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং বিভিন্ন আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রেখে আসছেন।

তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের কারণে স্থানীয় ও দলীয় পর্যায়ে তিনি ইতোমধ্যে প্রশংসিত হয়েছেন। এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

স্থানীয়রা জানান, মাহ্ফুজ একজন ভদ্র, পরিশ্রমী ও সমাজসচেতন তরুণ হিসেবে পরিচিত। তার এই অর্জনে পরিবার ও এলাকাবাসী গর্বিত।

এদিকে মদন উপজেলা ও ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তিনি সংগঠনের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে মহানগর ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবেন।

নেতৃবৃন্দ মনে করছেন, নতুন সভাপতি গৌবিন্দ রায় এবং সহ-সভাপতি মাহ্ফুজসহ তরুণ নেতৃত্বের সমন্বয়ে ময়মনসিংহ মহানগর ছাত্রদল আগামী দিনে আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা রাখবে।

Link copied!