সোমবার ০৪, মে ২০২৬

সোমবার ০৪, মে ২০২৬ -- : -- --

নবীনগরে কথা কাটাকাটির জেরে যুবককে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ১২:৪২ এএম

ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে কথা কাটাকাটির জেরে এক অটোরিকশাচালককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (৩ মে ২০২৬) দুপুরে সদরের জমিদার মনোমোহন বাবুর পরিত্যক্ত বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হৃদয় মিয়া (অটোরিকশাচালক), তিনি বিজয়পাড়ার রহিস মিয়ার ছেলে। অভিযুক্ত বাবু কলেজপাড়ার মো. আমানুল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে বাবু হঠাৎ করে হৃদয়ের ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Link copied!