সোমবার ০৪, মে ২০২৬

সোমবার ০৪, মে ২০২৬ -- : -- --

দৈনিক বীর চট্টগ্রামমঞ্চ’র সুবর্ণজয়ন্তী উদযাপন

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ১২:৩৫ এএম

অনুষ্ঠানে উপস্থিতি বর্তমান ও সাবেক সাংবাদিক ও কর্মীগণ।

চট্টগ্রামের আঞ্চলিক সাংবাদিকতায় দীর্ঘ পথচলার সাক্ষী দৈনিক বীর চট্টগ্রামমঞ্চ তার গৌরবময় সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে। পত্রিকাটি সাপ্তাহিক থেকে দৈনিক হিসেবে ২০০১ সালে যাত্রা শুরু করে এবং দীর্ঘ ২৯ বছরের ধারাবাহিকতায় আঞ্চলিক গণমাধ্যমে শক্ত অবস্থান তৈরি করেছে।

প্রতিষ্ঠার শুরু থেকেই সম্পাদক সৈয়দ ওমর ফারুক এবং সহকারী সম্পাদক সৈয়দ কামরুল হাবীবের নেতৃত্বে পত্রিকাটি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যায়। তাদের দিকনির্দেশনায় পত্রিকাটি তার স্বকীয়তা ও সাংবাদিকতার মান বজায় রাখতে সক্ষম হয়েছে।

গত ২৩ এপ্রিল ২০২৬ পত্রিকাটি সুবর্ণজয়ন্তী উদযাপন করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর্তমান ও সাবেক সাংবাদিক ও কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পুরনো কর্মীদের স্মরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল।

আয়োজনে অংশ নিয়ে লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের প্রভাষক, কবি ও সাবেক গণমাধ্যমকর্মী হাসান মেহেদী বলেন,“দৈনিক বীর চট্টগ্রামমঞ্চ-এর এই দীর্ঘ পথচলা সত্যিই প্রশংসনীয়। সুবর্ণজয়ন্তীর এই আয়োজনে পুরনো কর্মীদের সম্মান জানানো আমাকে বিশেষভাবে বিমোহিত করেছে। এটি একটি অনন্য উদ্যোগ।”

তিনি পত্রিকাটির সাফল্য কামনা করে বলেন, ভবিষ্যতে আরও সৃজনশীল ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে।

অনুষ্ঠানটি আঞ্চলিক সাংবাদিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Link copied!