রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন

বাকৃবি থেকে মুহাম্মদ সোহান

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ পিএম

অধ্যাপক আলী রেজা ফারুক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত ও অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদায়ী ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার নবনিযুক্ত ডিনের কাছে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অনুষদের সাবেক ডিন, বিভিন্ন বিভাগের অবসরপ্রাপ্ত ও কর্মরত শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রত্যাশার এক মিলনমেলা।

বিদায়ী ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার তাঁর দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপরদিকে, নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক অনুষদের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক এবং ১৯৮৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০০ সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯২ সালে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে পদোন্নতির মাধ্যমে অধ্যাপক পদে অধিষ্ঠিত হন।

Link copied!