প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পিএম
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি লেককে ঘিরে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মিলনমেলায়।
শনিবার অনুষ্ঠিত এ আনন্দ ভ্রমণের অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক আবদুল মান্নানের ছেলে মোরছালিন হোসেন সৌরভের রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ অনার্সে ভর্তির জন্য তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক মিলনমেলা ও সাধারণ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আবদুল মান্নান, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. এমদাদ উল্যাহ, সহ-সভাপতি জহিরুল হাসান, কার্যনির্বাহী সদস্য রাসেল পাটোয়ারী, সফিউল আলম, সদস্য হোসাইন মামুন, মিজানুর রহমান মিনু, কাজী সেলিম, ইউসুফ মজুমদার ও ইমাম হোসেন শরীফ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরী, আবু বকর সুজন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক শাহীন আলম, প্রচার সম্পাদক এম এ আলম, সাংস্কৃতিক সম্পাদক মনির উল্লাহ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমানসহ অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, চৌদ্দগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্ঠার দীর্ঘ ৩৮ বছর পর ২০২৪ সালের ডিসেম্বর মাসে ভোটের মাধ্যমে কার্যকরী কমিটি নির্বাচিত হয়। বর্তমান কমিটি সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
