মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

ঝড়ে গাছ পড়ে বন্ধ রেলপথ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক চলাচল

বাকৃবি থেকে মুহাম্মদ সোহান

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৭ এএম

ফাইল ফটো

ঝড়ের প্রভাবে রেললাইনের ওপর গাছ পড়ে যাওয়ায় প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন জব্বারের মোড় এলাকায় একটি বড় গাছ উপড়ে রেললাইনের ওপর পড়ে। এতে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় ময়মনসিংহগামী ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থলের কাছাকাছি আটকে পড়ে, ফলে যাত্রীদের সাময়িক ভোগান্তি সৃষ্টি হয়।

ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পাওয়ার পর রাত প্রায় ১০টার দিকে অপসারণ কাজ শুরু হয়। গাছটি বড় হওয়ায় তা সরাতে সময় লেগে যায়।

দীর্ঘ প্রচেষ্টার পর রাত সোয়া ১টার দিকে গাছটি সম্পূর্ণভাবে সরানো সম্ভব হয়। পরে রেললাইন পরিষ্কার করে ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সময়মতো পদক্ষেপ নেওয়ার ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

Link copied!