রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পিএম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম আবারও বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা, যা আগের দামের তুলনায় ২১২ টাকা বেশি।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সংস্থাটি জানায়, নতুন এ মূল্য একই দিন সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এর আগে চলতি মাসের ২ এপ্রিল সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজির একটি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। সর্বশেষ ঘোষণার মাধ্যমে এক লাফে ২১২ টাকা বাড়ানো হয়েছে এলপিজির দাম।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধির প্রভাবেই দেশে এই সমন্বয় করা হয়েছে। তবে নতুন এই মূল্যবৃদ্ধিতে সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Link copied!