রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

বেনাপোলে আধুনিক হাসপাতালের দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম

হাসপাতালের দাবিতে মানববন্ধন

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল-এ একটি আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বন্দরের প্রধান সড়কে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের এই বন্দরে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করলেও এখানে জরুরি চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। কোনো শ্রমিক বা যাত্রী অসুস্থ হলে তাকে প্রায় ৪০ কিলোমিটার দূরে যশোর নিয়ে যেতে হয়, ফলে অনেক ক্ষেত্রে পথেই রোগীর মৃত্যু ঘটে।

বক্তারা আরও অভিযোগ করেন, প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও বেনাপোলের বাসিন্দারা ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। দ্রুত একটি আধুনিক হাসপাতাল স্থাপনের মাধ্যমে এই সংকট নিরসনের দাবি জানান তারা।

আন্দোলনকারীরা অবিলম্বে অন্তত ৫০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের জোর দাবি জানান। কর্মসূচি শেষে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন এলাকাবাসী।

Link copied!