শনিবার ০৪, এপ্রিল ২০২৬

শনিবার ০৪, এপ্রিল ২০২৬ -- : -- --

নিটার সিএসইতে জমজমাট বিএফএল ২০২৬ নিলাম

নিটার থেকে সামিহা সামি

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১২:১৫ এএম

ফাইল ফটো

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত বাইনারি ফুটবল লিগ (বিএফএল) ২০২৬-এর তৃতীয় আসরের নিলাম অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৪টায় অনুষ্ঠিত এই নিলাম পর্বে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারের আয়োজনেও শিক্ষার্থীদের মধ্যে ছিলো চোখে পড়ার মতো আগ্রহ ও উদ্দীপনা।

এবারের আসরে মোট আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো— নেট নিনজা, এফসি ট্রোজানস, পাইথন ওয়ারিয়র্স, এফসি টেরাবাইটস, বাইনারি ব্রেইন, এরর ৪০৪, এফসি হেক্সক্ল্যান এবং বাগ ক্রুলার্স। নিলামের মাধ্যমে দলগুলো নিজেদের কৌশল অনুযায়ী খেলোয়াড় বাছাই করে শক্তিশালী স্কোয়াড গঠন করেছে।

আয়োজকরা জানান, নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণকারী দলগুলো পরিকল্পিত কৌশল ও প্রতিযোগিতামূলক মনোভাবের সমন্বয়ে খেলোয়াড় নির্বাচন করেছে, যা আসন্ন ম্যাচগুলোকে আরও আকর্ষণীয় করে তুলবে।

নিলাম অনুষ্ঠান ঘিরে বিভাগীয় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। উপস্থিত দর্শকরা নিলামের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন।

নিলাম পর্ব শেষ হওয়ার মধ্য দিয়ে বাইনারি ফুটবল লিগ (বিএফএল) ২০২৬-এর তৃতীয় আসরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। এখন সবার নজর মাঠের খেলায়— প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো শেষে কে জিতবে এবারের শিরোপা, সেটিই দেখার অপেক্ষা।

Link copied!