মোঃ রিদয় হোসাইন,ডুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৭:১১ পিএম
বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --
ডুয়েট
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের অধীনে সকল বিভাগের নির্ধারিত টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত সকল পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
এদিকে, উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হঠাৎ করে পরীক্ষা স্থগিতের ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেক শিক্ষার্থী তাদের প্রস্তুতি ও একাডেমিক কার্যক্রম নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত নতুন সময়সূচি প্রকাশ করা হবে এবং একাডেমিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক করা হবে।