রবিবার ০৫, এপ্রিল ২০২৬

রবিবার ০৫, এপ্রিল ২০২৬ -- : -- --

রাকসুর চতুর্থ অধিবেশন ও নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম

নবনিযুক্ত উপাচার্য ও রাকসুর সভাপতি অধ্যাপক ড. ফরিদুল ইসলামের সঙ্গে রাকসু নেতৃবৃন্দের মতবিনিময়

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর চতুর্থ অধিবেশন এবং নবনিযুক্ত উপাচার্য ও রাকসুর সভাপতি অধ্যাপক ড. ফরিদুল ইসলামের সঙ্গে রাকসু নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এ সভায় রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ বিভিন্ন সম্পাদক, সহ-সম্পাদক এবং নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় রাকসুর প্রতিনিধিরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি, স্ব স্ব বিভাগের মাসিক কর্মপরিকল্পনার প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এসব পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় পর্বে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত উদ্যোগসমূহে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং রাকসুর কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্ব দেন।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সকল পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

Link copied!