প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয় বলেছেন, “আগামীর বাংলাদেশ গড়বে আজকের তরুণ প্রজন্ম। তরুণরা আমাদের দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারবে এবং বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। নিয়ম মেনে চলা, সময়ানুবর্তিতা এবং আত্মনিয়ন্ত্রণের মতো গুণগুলোই একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষে পরিণত করবে।”
আজ ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ২০২৬ খ্রি. চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ এর উদ্যোগে “বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান—২০২৬” এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের অধ্যক্ষ মিসেস রুনু মজুমদার। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোছাঃ ফারজানা রহমান জুথী, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ মজিবুর রহমান এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব হালিমা খানম। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষক জনাব আজিজুল হক, জনাব মোঃ ফিরোজ আলম, জনাব রফিকুল ইসলাম এবং জনাব সুলতানা আরা বেগম।
