শনিবার ১৮, এপ্রিল ২০২৬

শনিবার ১৮, এপ্রিল ২০২৬ -- : -- --

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ আটক ২

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫২ পিএম

ফাহিম ও মো. জনি নামের দুইজনকে গাঁজাসহ আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাক) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিছুজ্জামান (পিপিএম) এবং দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন-এর নির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে রামচন্দ্রপুর এলাকার একটি বসতঘরের উত্তর পাশের কক্ষ থেকে মো. ফাহিম (১৯) ও মো. জনি (২২) নামের দুইজনকে ১২ কেজি গাঁজাসহ আটক করা হয়। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন,“গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

Link copied!