মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পিএম

সেমিনারে অংশগ্রহণকারীদের একাংশ

উচ্চশিক্ষার আন্তর্জাতিক সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে “সেশন অন স্কলারশিপ অপরচুনিটিজ ইন দ্যা ইউকে, উইথ স্পেশাল ইমফ্যাসিস অন উইমেন ইন স্টেম ফিল্ডস" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের সিএসই সেমিনার রুমে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার বিভিন্ন স্কলারশিপ, আবেদন প্রক্রিয়া, ফান্ডিং অপশন এবং সফলতার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ কাউন্সিল বাংলাদেশের উচ্চশিক্ষা বিষয়ক প্রোগ্রাম কো-অর্ডিনেটর সরকার আসিফ ইকবাল। তিনি বলেন, যুক্তরাজ্যে স্কলারশিপ পেতে সঠিক দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুমোদিত এজেন্টের মাধ্যমে আবেদন করলে প্রতারণার ঝুঁকি কমে। তিনি আরও জানান, ব্রিটিশ কাউন্সিল শিক্ষার্থীদের প্রয়োজনীয় গাইডলাইন প্রদান ও ডিজিটাল লাইব্রেরি প্রস্তুতিতে সহায়তা করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে যুক্তরাজ্যের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা সম্ভব হচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি জানান, STEM বিষয়ে যুক্তরাজ্যে বিভিন্ন বিশেষায়িত স্কলারশিপ ও প্রোগ্রাম রয়েছে, যা তাদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী ছাত্রকল্যাণ পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী সাইফ। তার সঞ্চালনায় সেমিনারটি প্রাণবন্ত ও তথ্যসমৃদ্ধ হয়ে ওঠে।

সেমিনারটি যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর দিকনির্দেশনামূলক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে।

Link copied!