শনিবার ১৮, এপ্রিল ২০২৬

শনিবার ১৮, এপ্রিল ২০২৬ -- : -- --

গাইবান্ধায় দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ দাবিতে কেন্দ্রীয় কমিটি গঠন

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৪ এএম

‘তিস্তামুখ বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন কমিটি’

গাইবান্ধার সাঘাটা উপজেলার তিস্তামুখ-বাহাদুরাবাদ এলাকায় দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বাদ আসর গজারিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সর্বসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।আন্দোলনকে আরও বেগবান ও ফলপ্রসূ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, কমিটির নাম রাখা হয়েছে ‘তিস্তামুখ বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন কমিটি’।

সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুনবী টুটুলসহ ফুলছড়ি, ফজলুপুর, গজারিয়া, ভরতখালী, মুক্তিনগর ও সাঘাটা ইউনিয়নের শতাধিক স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

সভায় সভাপতিত্ব করেন সামসুল হক সরকার। এতে মাহমুদুনবী টুটুলকে আহ্বায়ক এবং হাফিজুর রহমান বাবুকে সদস্য সচিব করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

সভায় প্রাথমিকভাবে ফুলছড়ি উপজেলার সাতটি এবং সাঘাটা উপজেলার ১০টি ইউনিয়নে পৃথক ইউনিয়ন কমিটি গঠনের প্রস্তাব করা হয়। এসব কমিটিতে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের আহ্বায়ক এবং রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি, সমাজসেবক ও পেশাজীবীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়।

আয়োজকরা জানান, ইউনিয়ন কমিটি গঠনের পর একটি নীতিনির্ধারণী সভা অনুষ্ঠিত হবে। ওই সভা শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Link copied!