প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পিএম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ইনস্টিটিউট অব রিভার, হারবার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (আইআরএইচইএস) এর উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষেইনস্টিটিউট অব রিভার, হারভার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (আইআরএইসইএস) শীর্ষক এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, মানুষের সুস্থ ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য নিরাপদ ও নির্মল পরিবেশ অপরিহার্য। তিনি উল্লেখ করেন, কার্যকর ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা জনস্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, নগরায়ণের বড় চ্যালেঞ্জ হিসেবে জলাবদ্ধতা উল্লেখযোগ্য। খাল, ড্রেন ও স্যুয়ারেজ লাইনের অবৈধ দখল ও বর্জ্যে ভরাট হওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানে খাল পুনরুদ্ধার, ড্রেনেজ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ এবং নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর পুরকৌশল বিভাগের অধ্যাপক ও গ্লোবাল স্যানিটেশন গ্র্যাজুয়েট স্কুলের রিজিওনাল ডিরেক্টর অধ্যাপক ড. তানভীর আহমেদ এবং চুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিয়াজ আখতার মল্লিক।
আইআরএইচইএস-এর পরিচালক অধ্যাপক ড. আসিফুল হকের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিনসহ সংশ্লিষ্টরা।
সেমিনারটি সঞ্চালনা করেন আইআরএইচইএস-এর সহকারী অধ্যাপক ড. মো. আরিফ হোসেন।
