বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ -- : -- --

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ৪ নির্দেশনা দিল মাউশি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পিএম

ফাইল ছবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের চারটি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং মিরপুর বাঙলা কলেজসহ বিভিন্ন স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।

এ পরিপ্রেক্ষিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে মাউশি।

নির্দেশনাগুলো হলো—

1. পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা: শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার, আঙিনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

2. ডেঙ্গু প্রতিরোধ: কোথাও পানি জমে আছে কি না, তা পরীক্ষা করে দ্রুত অপসারণ করতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

3. সচেতনতামূলক কার্যক্রম: শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

4. শৃঙ্খলা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা: শিক্ষাপ্রতিষ্ঠানে সার্বিক শৃঙ্খলা, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে হবে।

Link copied!