মঙ্গলবার ০১, সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার ০১, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

বখাটের যৌন হয়রানি বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ আহত শিক্ষার্থী, আটক ২

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১০:৩৪ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

 মৌলভীবাজার শহরের গোমড়া এলাকায় অটোরিকশা বা টমটমে এক কলেজ ছাত্রীর সাথে অশালীন আচরণের অভিযোগে ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট)   দুপুরে ওই ছাত্রী কলেজে যাওয়ার জন্য একটি টমটমে ওঠেন। টমটমের পেছনের সিটে বসা সাদা গেঞ্জি পরা এক ব্যক্তি বারবার ওই ছাত্রীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ওই ব্যক্তি ছাত্রীর গায়ে হাত দিলে আতঙ্কিত হয়ে ছাত্রী চলন্ত টমটম থেকে লাফ দিয়ে নেমে যান।

এসময় তিনি পড়ে গিয়ে আহত হন। তার দাঁত ভেঙে যায় এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকার লোকজন ছুটে এসে অভিযুক্ত ২ জনকে আটক করেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে ২ জনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর বক্তব্য ও স্থানীয়দের সাক্ষ্য নেওয়া হচ্ছে। আহত ছাত্রী বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অটোরিকশা ও টমটমে কঠোর নজরদারি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

Link copied!