সোমবার ৩১, আগস্ট ২০২৬

সোমবার ৩১, আগস্ট ২০২৬ -- : -- --

অনুমোদন পেল নতুন ১১ শিক্ষাপ্রতিষ্ঠান

আলতাফ হোসেন

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম

ফাইল ফটো

দেশের শিক্ষা ব্যবস্থার প্রসার ও মানোন্নয়নের লক্ষ্যে ৪টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পাঠদানের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিনিয়র সহকারী সচিব শিরিন আখতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বেসরকারি উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও চালুকরণ সংক্রান্ত কমিটির সুপারিশের ভিত্তিতে যশোর, বরিশাল, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম বোর্ডের আওতাধীন এই ১১টি প্রতিষ্ঠানকে অনুমোদন প্রদান করা হয়েছে।

অনুমোদন পাওয়া নতুন ৪টি প্রতিষ্ঠান হলো,মেহেরপুরের বেগম রাশিদা একিন উদ্দীন মডেল স্কুল, সুনামগঞ্জের রশিদ আলী মেমোরিয়াল গার্লস স্কুল, চট্টগ্রামের পশ্চিম ডাবুয়া গনিপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়ার শাহ রাহাত আলী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

এছাড়া যশোরের আমিনা কেরামত আলী বিশ্বাস স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার কুমিল্লা সেন্ট্রাল স্কুল ও ইভা মডেল হাই স্কুল, সুনামগঞ্জের টেংরা উচ্চ বিদ্যালয়, ঝালকাঠির অ্যাডভোকেট মিজানুর রহমান একাডেমি, কক্সবাজারের বেগম আয়েশা হক উচ্চ বিদ্যালয় এবং চুয়াডাঙ্গার ড. আতিকুর রহমান মালিক ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ পাঠদানের অনুমতি পেয়েছে।

Link copied!