বুধবার ২৬, আগস্ট ২০২৬

বুধবার ২৬, আগস্ট ২০২৬ -- : -- --

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিষ্টাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভিক্টোরিয়া কলেজ থেকে রাকিব হোসেন

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১০:৩৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দ্বি-মাসিক মুখপত্র "ক্যাম্পাস বার্তা"-র উদ্যোগে শিক্ষার্থীদের ভদ্রতা, মার্জিত আচরণ ও সামাজিক আদব-কায়দা সম্পর্কিত এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ক্যাম্পাস বার্তার কার্যালয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি ক্যাম্পাস বার্তার সম্পাদক মো. আরমান হোসেনের সভাপতিত্বে পরিচালনা করেন কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. ইমাম হোসেন। এ সময় তিনি ভদ্রতা, মার্জিত আচরণ ও সামাজিক আদব-কায়দা সম্পর্কিত বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ক্যাম্পাস বার্তার নির্বাহী সম্পাদক মো. আবু সাঈদ, বার্তা সম্পাদক মো. রাকিব হোসেন, দপ্তর সম্পাদক মো. তামিম হোসেন, প্রচার সম্পাদক আফরোজা আক্তার লিজাসহ ক্যাম্পাস বার্তার অন্যান্য সদস্যবৃন্দ।

Link copied!