বুধবার ১৯, আগস্ট ২০২৬

বুধবার ১৯, আগস্ট ২০২৬ -- : -- --

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে নাঈমা সুলতানা ও আজিজুর রহমান শান্ত

আব্দুল্লাহ আর রাফি,গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৩:৫১ পিএম

নাঈমা সুলতানা ও আজিজুর রহমান

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে নাঈমা সুলতানা ও আজিজুর রহমান শান্তবাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সংগঠনটির ২০২৫-২৬ কার্যবর্ষের দপ্তর  সম্পাদক নাঈমা সুলতানা এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২৫-২৬ কার্যবর্ষের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান শান্ত। 

আজ ১৯ আগস্ট সংগঠনটির ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি মোঃ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আগামী ০৭ কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর প্রেরণ করতে দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হলো।”

‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, জাতীয় ও অনলাইন পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করা সহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে এই সংগঠন।

বর্তমানে দেশের ২২টির বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে তরুণ লেখকদের সর্ববৃহৎ এই সংগঠনটি। 

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি নাঈমা সুলতানা বলেন, “আমি সর্বদা বিশ্বাস করি- আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার সভাপতির দায়িত্ব অর্পিত হওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের এবং একই সাথে গভীর দায়বদ্ধতার। এই দায়িত্বকে আমি ব্যক্তিগত অর্জন হিসেবে নয়, বরং সংগঠনের প্রতি অর্পিত একটি আমানত হিসেবে বিবেচনা করি।

আমাদের সুস্পষ্ট লক্ষ্য হলো- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী, দক্ষ ও সম্ভাবনাময় লেখকদের একটি সুশৃঙ্খল, কার্যকরী ও প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করা; তাঁদের লেখনী, চিন্তা ও সৃজনশীলতাকে যথাযথভাবে বিকশিত করার সুযোগ সৃষ্টি করা এবং জাতীয় গণমাধ্যমে তাঁদের বুদ্ধিবৃত্তিক অবদানকে আরও বিস্তৃত পরিসরে উপস্থাপনের সুযোগ নিশ্চিত করা।

আমরা বিশ্বাস করি, একটি লেখক সংগঠনের প্রকৃত সাফল্য কেবল প্রকাশনার সংখ্যায় নয়; বরং চিন্তার গভীরতা, লেখার মান, সাংগঠনিক শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং সমাজের প্রতি দায়বদ্ধতায়। সেই প্রত্যয় থেকেই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও মানসম্মত করার লক্ষ্যে আমরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এপ্রসঙ্গে নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রহমান শান্ত বলেন,  
“বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে সর্বপ্রথম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য নিজেকে সর্বোচ্চ প্রস্তুত রাখবো। আমার প্রধান লক্ষ্য গোবিপ্রবি শাখাকে সারাদেশের সকল শাখার মধ্যে মডেল শাখা হিসেবে উপস্থাপন করা।

গোবিপ্রবি শাখার সকল সদস্যদের মান উন্নয়ন ,  সৃজনশীলতা বৃদ্ধি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত সাংগঠনিক ও সৃজনশীল মূলক কর্মশালা আয়োজন করব। 

আমাদের প্রত্যাশা সুস্পষ্ট- বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখাকে এমন একটি অনুকরণীয় মডেল শাখা হিসেবে প্রতিষ্ঠিত করা- যেখানে মেধার যথাযথ বিকাশ, চিন্তার স্বাধীনতা এবং জাতীয় পর্যায়ে তরুণ লেখকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। শুধু লেখক তৈরি নয়, বরং দায়িত্বশীল চিন্তাশীল নেতৃত্বের বিকাশই হবে আমাদের দৃপ্ত অঙ্গীকার।”

Link copied!