বুধবার ১৯, আগস্ট ২০২৬

বুধবার ১৯, আগস্ট ২০২৬ -- : -- --

বাবা হলেন সংগীতশিল্পী অনুপম রায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১০:৪৮ এএম

ফাইল ফটো

পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায় ও প্রস্মিতা পাল। সোমবার দুপুরে কলকাতার একটি হাসপাতালে তাঁদের সন্তানের জন্ম হয়েছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে অনুপম লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, পুত্রসন্তানের বাবা-মা হয়েছি আমরা।”

সন্তানের জন্মের পর অনুপম ও প্রস্মিতাকে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৩ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন অনুপম রায় ও প্রস্মিতা পাল। বিয়ের আগে থেকেই তাঁরা একে অপরের পরিচিত ছিলেন। তবে সম্পর্ককে বিয়ের সিদ্ধান্তে নেওয়ার আগে প্রায় এক বছর সময় নিয়ে পরস্পরকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাঁরা।

Link copied!