সোমবার ১০, আগস্ট ২০২৬

সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১০:৩৮ এএম

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর দাখিলে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ, যা গত বছর ছিল ৭৫ দশমিক ৭১ শতাংশ।

ফলাফলে ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা।

আজ সোমবার (১০ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

Link copied!