শনিবার ২৬, সেপ্টেম্বর ২০২৬

শনিবার ২৬, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

বসতঘরে ঢুকে পড়া পদ্ম গোখরা উদ্ধার

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

 

শ্রীমঙ্গলে বসতঘরে ঢুকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।

 

 শুক্রবার( ২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনিতে সুসেন মুন্ডার বসতঘরে সাপটি ঢুকে পড়ে। সাপ দেখে ভয়ে ঘর থেকে বের হয়ে যান পরিবারের সদস্যরা।

 

পরে সুসেন মুন্ডা বিষয়টি সাংবাদিক রাজেশ ভৌমিককে জানালে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

 

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে যান। ঘরের ভেতরে একটি বস্তার নিচ থেকে শব্দ পেয়ে বস্তাটি সরালে সেখানে প্রাণঘাতী বিষধর পদ্ম গোখরা সাপটি দেখতে পান।

 

পরে সাপটিকে নিরাপদে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

 

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, কোথাও কোনো পশুপাখি আটকা পড়লে বা আহত, অসুস্থ অবস্থায় পাওয়া গেলে নিকটস্থ বন বিভাগে অথবা ফাউন্ডেশনকে জানানোর অনুরোধ করা হচ্ছে।

 

Link copied!