মঙ্গলবার ১৮, আগস্ট ২০২৬

মঙ্গলবার ১৮, আগস্ট ২০২৬ -- : -- --

কামিল মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশ,যেভাবে দেখবেন

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৩:৩৮ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে অনুষ্ঠিত কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৪-এর ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ফল প্রকাশ করে।

ফলাফল দেখতে শিক্ষার্থীদের ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফলাফল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৪ মে সারাদেশে একযোগে কামিল (মাস্টার্স) পরীক্ষা শুরু হয়। সারাদেশের ৫১টি কেন্দ্রে এক বছর মেয়াদি কামিল পরীক্ষায় আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন দুপুর সাড়ে ১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ২৩ মে কামিল মাস্টার্স পরীক্ষা-২০২৪-এর লিখিত পরীক্ষা শেষ হয়।

পরীক্ষা চলাকালে সারাদেশের কেন্দ্রগুলোতে নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ফলাফল জানতে

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে তাদের ফলাফল জানতে পারবেন।

Link copied!