প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৭ সকাল ১১ টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ), ৬ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় ‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ও ৭ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ‘সি’ (বিজনেস স্টাডিজ অনুষদ) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখ থেকে ১০ ডিসেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, “আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি স্নাতক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা ভোগান্তি কমাতে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে কেন্দ্রের ব্যবস্থা করা হবে।”
শিক্ষাবর্ষ: ২০২৬–২৭
আবেদন শুরু: ১৫ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৬
‘এ’ ইউনিট: ৫ ফেব্রুয়ারি ২০২৭, সকাল ১১টা
‘বি’ ইউনিট: ৬ ফেব্রুয়ারি ২০২৭, বিকেল ৩টা
‘সি’ ইউনিট: ৭ ফেব্রুয়ারি ২০২৭, সকাল ১১টা
পরীক্ষার কেন্দ্র: কুমিল্লা, চট্টগ্রাম ও রাজশাহী
