প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৭:২৭ এএম
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব থেকে অতিরিক্ত সচিব মো. উবায়দুল হককে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান। তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদ এবং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসাহ এডুকেশন স্কিম-এর পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক ড. এ কে এম শফিকুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
