বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ -- : -- --

২০২৬-২৭ অর্থবছরের ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

 লক্ষ্মীপুর প্রতিনিধি:

কোনো ধরনের নতুন কর আরোপ ছাড়াই লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৫ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৯৪১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৫ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৯৪১ টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ৯৯৪ টাকা। এতে ১০ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ৯৪৭ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় রামগঞ্জ পৌর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, সাবেক সদস্য সচিব মিয়া আলমগীর, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, হিসাবরক্ষক মো. ইব্রাহিম মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা প্রাণগোপাল দাস, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাবেক সভাপতি মাহমুদ ফারুক, সাধারণ সম্পাদক রাজু হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সুধীজন।

বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক কাজী আতিকুর রহমান জানান, নতুন কর আরোপ ছাড়াই নাগরিক সেবার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Link copied!