বুধবার ১৫, জুলাই ২০২৬

বুধবার ১৫, জুলাই ২০২৬ -- : -- --

শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০২:০৪ পিএম

বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলন থেকে তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিও জানিয়েছেন।

 

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং দুপুর ১২টার দিকে সাইন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ওইসব এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

 

সাইন্সল্যাব মোড়ে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, বিএএফ শাহীন কলেজসহ ১৫টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

 

অন্যদিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে মাইলস্টন কলেজ, টঙ্গী সরকারি কলেজ, সানরাইজ কলেজ এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন।

 

আন্দোলনরত শিক্ষার্থীরা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান।

Link copied!