শনিবার ২৭, জুন ২০২৬

শনিবার ২৭, জুন ২০২৬ -- : -- --

রেকর্ড গড়ে ভিনিসিয়ুস জাগালেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম

বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ব্রাজিল। দলের তরুণ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের অনন্য রেকর্ডকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।

স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। এর মধ্য দিয়ে ২৪ বছর পর প্রথম কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের তিনটি গ্রুপ ম্যাচেই গোল করার কীর্তি গড়েছেন তিনি।

এর আগে মরক্কো ও হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে গোল করেছিলেন ভিনিসিয়ুস। স্কটল্যান্ডের বিপক্ষে দুই গোল করে তিনি জায়গা করে নেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের তালিকায়।

বিশ্বকাপ ইতিহাসে একই আসরে গ্রুপ পর্বের তিন ম্যাচে গোল করার কীর্তি এর আগে করেছিলেন জাইরজিনহো (১৯৭০), রোমারিও (১৯৯৪), রোনালদো নাজারিও ও রিভালদো (২০০২)। মজার বিষয় হলো, এই চারজনের কীর্তির প্রতিটি আসরেই ব্রাজিল শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।

ফলে ফুটবল বিশ্লেষকদের মতে, পুরোনো ইতিহাসের সঙ্গে বর্তমান সময়ের মিল ব্রাজিলের সমর্থকদের মধ্যে বাড়াচ্ছে আশাবাদ। ভিনিসিয়ুসের অসাধারণ পারফরম্যান্স এবার ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার দিকে এগিয়ে নিতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

Link copied!