প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১০:১১ পিএম
বিশ্বকাপের প্রথম হাই ভোল্টেজ ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে দুই দলের এই গুরুত্বপূর্ণ লড়াই।
টুর্নামেন্টের শুরুতেই শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে ব্রাজিলের প্রথম ম্যাচে থাকছেন না দলের অন্যতম বড় তারকা নেইমার। তার অনুপস্থিতিতে নতুন সমন্বয়ে মাঠে নামতে হবে সেলেসাওদের।
অন্যদিকে, মরক্কোও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত। সাম্প্রতিক সময়ে আফ্রিকান দলটি আন্তর্জাতিক ফুটবলে শক্ত অবস্থান তৈরি করেছে, ফলে ম্যাচটি সহজ হবে না ব্রাজিলের জন্য।
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় ব্রাজিল। তবে নেইমারবিহীন দলটি কতটা কার্যকর পারফরম্যান্স দেখাতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
