হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৩:৩৭ পিএম
শনিবার ২৩, মে ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার (২১ মে) পূর্ব শত্রুতার জেরে শহীদ নুর হোসেন হল ও শহীদ আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মাঝে মারামারির ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হোন।এ ঘটনায় শহীদ আবরার ফাহাদ হলের ৩১ জন শিক্ষার্থীকে দোষী সাব্যস্ত করে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।
উক্ত অফিস আদেশে উল্লেখ করে বলা হয়েছে যে,২১/০৫/২০২৬ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২.৩০ ঘটিকায় শহীদ আবরার ফাহাদ হল হতে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র এবং লাঠি হাতে নিয়ে শহীদ নূর হোসেন হলে গিয়ে ছাত্রদের উপর অতর্কিত হামলা করে। তারা নির্বিচারে নামাজ ঘরসহ হলের আসবাবপত্র, সিসি ক্যামেরা ও অন্যান্য সম্পত্তি বিনষ্ট করে এবং সহকারী প্রক্টরসহ ছাত্রদের উপর হামলা করে গুরুতর আহত করে। ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে প্রামথিক ভাবে নিম্নবর্ণিত শিক্ষার্থীদের দোষী বলে সনাক্ত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের Ordinance of Students Discipline এর ১৪ ও ১৫ ধারা মোতাবেক অনৈতিক কর্মকান্ডের অন্তর্ভুক্ত এবং আইন শৃঙ্খলা ভঙ্গসহ সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করার কারণে অদ্য ২১/০৫/২০২৬ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার রাত ৮.০০ টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভার ১নং আলোচ্য বিষয়ের সিদ্ধান্ত মোতাবেক উপরোল্লিখিত ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।