শুক্রবার ২২, মে ২০২৬

শুক্রবার ২২, মে ২০২৬ -- : -- --

জাবিপ্রবিতে খনিজ সম্পদ ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে সেমিনার

জাবিপ্রবি থেকে মোঃ জসিম উদ্দিন

প্রকাশিত: ২২ মে ২০২৬, ১২:২৬ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) “বাংলাদেশের গ্যাস ও খনিজ সম্পদ এবং এর কর্মসংস্থানের সুযোগ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কনফারেন্স রুমে ভূতত্ত্ব বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূইয়া। আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্বজিৎ শাহা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মৃণাল কান্তি রায় চৌধুরী, ওয়াহিদা আক্তার এবং ইসরাত জাহান ইভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূতত্ত্ব বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হোসেন।

সেমিনারের শুরুতেই বক্তারা বাংলাদেশের খনিজ সম্পদ, গ্যাস অনুসন্ধান, শিল্পায়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ভূতত্ত্ব সমিতির সহ-সভাপতি আমানুল্লাহ আমান বলেন, “বাংলাদেশের অর্থনীতি, শিল্পায়ন ও ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে খনিজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গ্যাস ও খনিজ সম্পদ খাতের সম্ভাবনা এবং ক্যারিয়ার গঠনের বিষয়ে বাস্তবধর্মী ধারণা দিতে সহায়ক হবে।”

এসময় ভূতত্ত্ব বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী রাকিব হোসেন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও গবেষণাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

আমন্ত্রিত বক্তা বিশ্বজিৎ শাহা তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশে খনিজ সম্পদ ও জ্বালানি খাতের সম্ভাবনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দক্ষ জনশক্তি তৈরি করা গেলে এই খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতাও অর্জন করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূইয়া বলেন, “বর্তমান বিশ্বে খনিজ সম্পদ ও জ্বালানি খাত অত্যন্ত সম্ভাবনাময়। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের দক্ষতা ও গবেষণামুখী শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।”

সবশেষে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি।

Link copied!