শনিবার ২৩, মে ২০২৬

শনিবার ২৩, মে ২০২৬ -- : -- --

কুবির ইংরেজি বিভাগের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ড.হাবিবুর রহমান 

মংক্যএ মার্মা,কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২২ মে ২০২৬, ১০:০২ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

​কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগটির অধ্যাপক ড. মোহাঃ হাবিবুর রহমান।​বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের তথ্য জানানো হয়।

​অফিস আদেশে বলা হয়, বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন-২০১৩’ এর ২৪(২) ধারা মোতাবেক এবং কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাঃ হাবিবুর রহমানকে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাঃ হাবিবুর রহমান বলেন, 'বিভাগের প্রধান হিসেবে জয়েন করে আমি খুব পুলকিত, আনন্দিত। দায়িত্ব যেন সুন্দর, সুচারু ও বিজ্ঞভাবে প্রজ্ঞা খাঁটিয়ে পালন করতে পারি যেজন্য আপনারা আমার জন্য দোয়া ও সহযোগীতা করবেন। আমার প্রথম চ্যালেঞ্জ হলো বিভাগে যে হাকলা কিছু সেশনজ্যাম আছে তা কমানো। আমি বিভাগীয় প্রধান হিসেবে আমার ইংরেজি বিভাগের বাহ্যিক উন্নয়ন সহ শিক্ষার গুণগত মান উন্নয়নে সচেষ্ট থাকবো।'

Link copied!