শনিবার ২৩, মে ২০২৬

শনিবার ২৩, মে ২০২৬ -- : -- --

কুমিল্লায় ভূমি সেবা মেলায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৯:৪৮ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

জুয়েল খন্দকার

কুমিল্লায় ভূমি সেবা মেলায় ২০২৬ সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ  জয়যাত্রার কার্যালয়ে ক্ষুদে সদস্য সাদাতী নূন আস্থার ৬ষ্ঠ জন্মদিন উদযাপিত  বিচারের দীর্ঘসূত্রিতাই ধর্ষণ বাড়াচ্ছে: মনিরা শারমিন  বগুড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত  ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩  ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল? প্রশ্ন তমা মির্জার  ‘ধর্ষ*ণের মতো জঘন্য অপরাধের বিচার হতে হবে দ্রুত, কঠোর এবং দৃষ্টান্তমূলক’  ৮৩ দিনে পা দিল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট  পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, বাদ পড়ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধসহ যত ছবি  রাতে ঢাকাসহ যেসব অঞ্চলে

তিন দিন ব্যাপী সারাদেশে ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় কুমিল্লাতেও ভূমি মেলা অনুষ্ঠিত হয়। উক্ত ভূমি সেবা মেলা ১৯ মে ২০২৬ ইং তারিখ সকাল বেলায় সারা দেশে এই মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সেবা মেলায় শুধু মাত্র কুমিল্লা সদর উপজেলায় প্রায় সহস্রাধিক উপরে ভূমি সেবা প্রধান করা হয়। অনেকের দীর্ঘ বছরের জমির কাগজপত্র সমস্যাও সমাধান করা হয়েছে।

আজ ভূমি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ভূমি মেলায় যারা ভূমি বিষয় ভালো কাজ করেছিলেন তাদেরকে পুরস্কার প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ বি এম মসিউজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুমিল্লা, সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সঞ্চালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মাসিয়াত আক্তার আদর্শ সদর কুমিল্লা প্রমুখ।

ভূমি মেলা ২০২৬ এ ভূমি উন্নয়ন কর ও নামজারি ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ মনির হোসেন ভূমি সহকারী কর্মকর্তা পৌর ভূমি অফিস আদর্শ সদর কুমিল্লা, দ্বিতীয় স্থান অধিকার করেন জেলা রেকর্ডরুম ডেপুটি কালেক্টর সেঁজুতি বণিক তার পক্ষথেকে জেলা পুরস্কার গ্রহণ করেন আর আর ডিসি, তৃতীয় স্থান অধিকার করেন জরিপ অধিদপ্তরের উপজেলা সেটেলমেন্ট অফিস মকবুল হোসেন আদর্শ সদর কুমিল্লা।

Link copied!