প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৪:২০ পিএম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর চুয়েটের জন্য ৪টি বাস প্রদান করছে আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন। এ উপলক্ষে চুয়েট ও আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশনের মধ্যকার এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বর্তমানে চুয়েটের তীব্র পরিবহন সংকট লাঘবে এই চুক্তির মাধ্যমে প্রাপ্ত বাসসমূহ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আশা করা যাচ্ছে।
গতকাল (২১ মে) বৃহস্পতিবার চুয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এতে চুয়েটের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন এর পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব আলহাজ্ব জসিম উদ্দীন।
অনুষ্ঠানে চুয়েটের পক্ষে আরো উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড.কাজী দেলোয়ার হোসেন,বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড.মুহাম্মদ রাশিদুল হাসান,পরিবহন দপ্তরের পরিচালক সৈয়দ মাসরুর আহম্মদ এবং ছাত্রকল্যাণ অধিদপ্তর এর সহকারী-পরিচালক মোঃ মাসুম রানা প্রামানিক।
আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন এর পক্ষে উপস্থিত ছিলেন আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের উদ্দিন তানসি, আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব মোক্তার আহমেদ,নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ, সাংবাদিক এস. এম. ইউসুফ উদ্দিন, ব্যাংক কর্মকতার্ মোঃ বেলাল প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার (আইন ও এস্টেট) এস. এম. মোখতারুল মোস্তফা, সহকারী রেজিস্ট্রার (আইন ও এস্টেট) মো: জোবায়ের হোসেন,জনসংযোগ কর্মকর্তা আইদিত ইবনে মঞ্জু প্রমুখ।
