শনিবার ২৩, মে ২০২৬

শনিবার ২৩, মে ২০২৬ -- : -- --

কুয়েট ভিসির সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

কুয়েট প্রতিনিধি।

প্রকাশিত: ২২ মে ২০২৬, ১০:১২ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে। বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে অস্ট্রেলিয়া ও কুয়েটের মধ্যে ভবিষ্যৎ শিক্ষা সহযোগিতা এবং আন্তর্জাতিক একাডেমিক অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, একাডেমিক অংশীদারিত্ব সম্প্রসারণ, শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম উন্নয়ন এবং বৈশ্বিক সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।

এছাড়া অস্ট্রেলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কুয়েটের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, যৌথ গবেষণা উদ্যোগ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং ভবিষ্যৎ একাডেমিক কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন সম্ভাব্য দিক নিয়েও আলোচনা করা হয়।

অস্ট্রেলিয়ান হাই কমিশনের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বৃহত্তর দক্ষিণ এশিয়া অঞ্চলের জ্যেষ্ঠ পরিচালক (বাণিজ্য ও বিনিয়োগ) মোস্তাফিজুর রহমান এবং অস্ট্রেলিয়ান হাই কমিশন, ঢাকার বাণিজ্য ও বিনিয়োগ কমিশনার মেঘা গুপ্তা।

কুয়েটের পক্ষে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ।

এছাড়াও সভায় অংশ নেন ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট অ্যান্ড পাওয়ার টেকনোলজির পরিচালক প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. রোকনুজ্জামান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. এ.বি.এম. আওলাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আবু জাকির মোর্শেদ এবং খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা কুয়েট এবং অস্ট্রেলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

Link copied!