শনিবার ২৩, মে ২০২৬

শনিবার ২৩, মে ২০২৬ -- : -- --

জবিস্থ পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে পাপুন-ফয়সাল

রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি

প্রকাশিত: ২২ মে ২০২৬, ১১:০২ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’-এর ২০২৬-২০২৭ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী পাপুন চন্দ্র অধিকারী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকর্ম বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী ফয়সাল পারভেজ।

নবনির্বাচিত সভাপতি পাপুন চন্দ্র অধিকারী বলেন,“এই দায়িত্ব আমার জন্য গর্বের। পঞ্চগড় থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে এবং সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করতে আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো। সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”

সাধারণ সম্পাদক ফয়সাল পারভেজ বলেন, “সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করতে আমরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবো।” সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও শিক্ষক উপদেষ্টা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নঈম আকতার সিদ্দিক বলেন, “পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদ সবসময় শিক্ষার্থীদের ঐক্য, সহমর্মিতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

নবগঠিত কমিটির সদস্যরা সততা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার মাধ্যমে সংগঠনটিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশাবাদী। শিক্ষার্থীদের কল্যাণে তাদের যেকোনো ইতিবাচক উদ্যোগে আমি সবসময় পাশে থাকবো।”

প্রসঙ্গত, পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদ দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান, পারস্পরিক সহযোগিতা এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Link copied!