নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ২১ মে ২০২৬, ১১:৫৩ এএম
বৃহস্পতিবার ২১, মে ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টার পরিদর্শন করেছেন। আজ বুধবার (২০ মে ২০২৬) সকালে তিনি এ পরিদর্শন করেন।
এ সময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুস্থ্য ও নিরাপদ শিক্ষাঙ্গণ গড়ে তুলতে মেডিকেল সেন্টারকে আরও আধুনিক ও কার্যকর সেবাকেন্দ্রে রূপান্তর করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আরও বলেন, মেডিকেল সেন্টারের যেকোনো সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে সেবার মান আরও বৃদ্ধি করা হবে এবং অতি দ্রুত মেডিকেল সেন্টারে পুরুষ ও নারীদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করা হবে।
পরিদর্শনকালে উপাচার্য মেডিকেল সেন্টারের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং মেডিকেল সেন্টারের সার্বিক উন্নয়নে পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।