রবিবার ১৭, মে ২০২৬

রবিবার ১৭, মে ২০২৬ -- : -- --

আঞ্চলিক ইয়্যুথ ফোরামে জাককানইবির দাপুটে সাফল্য

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল আয়োজিত “আঞ্চলিক ইয়্যুথ ফোরাম ২০২৬”-এ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) রোভার স্কাউট গ্রুপের সদস্যরা চারটি ইভেন্টে পুরস্কার অর্জন করেছেন।

গাজীপুরের বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ থেকে প্রথমবারের মতো অংশ নেন মো: শাহরিয়ার জামান খান লেলিন (নৃবিজ্ঞান বিভাগ, ৩য় বর্ষ), মো: নাজমুস সায়াদাত সিফাত (ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, ৩য় বর্ষ) এবং গার্ল ইন রোভার স্কাউট গ্রুপের সদস্য হালিমা তুস সাদিয়া (নৃবিজ্ঞান বিভাগ, ২য় বর্ষ)।

প্রতিযোগিতায় মো: শাহরিয়ার জামান খান লেলিন ইংলিশ স্পোকেন ইভেন্টে প্রথম স্থান এবং বাংলা ভাষায় উপস্থাপনায় দ্বিতীয় স্থান অর্জন করেন। অন্যদিকে মো: নাজমুস সায়াদাত সিফাত ইয়্যুথ পার্লামেন্ট ইভেন্টে প্রথম স্থান ও উপস্থিত বক্তৃতায় তৃতীয় স্থান অর্জন করেন।

উল্লেখ্য, রোভার অঞ্চলের অধীনে দেশের ৬৪ জেলার নির্বাচিত রোভার সদস্যদের অংশগ্রহণে ১৬ ও ১৭ মে অনুষ্ঠিত হয় আঞ্চলিক ইয়্যুথ ফোরাম ২০২৬। প্রতিটি জেলা থেকে বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠ নির্বাচিত সদস্যরাই এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান।

Link copied!