বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

বৃহস্পতিবার ১৪, মে ২০২৬ -- : -- --

সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন কে?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৯:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত

ডাকসুর সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের আকদ সম্পন্ন হওয়ার পর তার সহধর্মিণী হতে যাওয়া আনিকা ফারদিন ফরায়েজির পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সাদিক কায়েমের আকদ অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর শাহবাগে বিয়ের মূল আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা। তার বাবা আয়ুব আলী ফরায়েজি একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসী বাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সন্ধ্যা ৭টার পর বিয়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আকদ অনুষ্ঠান শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের নিয়ে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিয়ে উপলক্ষে ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রমসহ বিভিন্ন অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছেন সাদিক কায়েম।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কার্ড ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি ডাকসুর বিভিন্ন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

Link copied!