মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড স্কলারশিপ

আফিয়া জিনিয়া

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পিএম

ফাইল ফটো

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর অধ্যয়নের সুযোগ দিচ্ছে সিংহুয়া বিশ্ববিদ্যালয়। ‘Schwarzman Scholars’ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এক বছর মেয়াদি এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপে আবেদন করতে পারবেন। আগামী সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

১৯১১ সালে চীনের বেইজিংয়ে প্রতিষ্ঠিত সিংহুয়া বিশ্ববিদ্যালয়টি দেশটির অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়টিতে ২০টি স্কুল ও ৫৭টি বিভাগের মাধ্যমে বিজ্ঞান, প্রকৌশল, সমাজবিজ্ঞান, কলা ও চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

সুযোগ-সুবিধা

  • স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা পাবেন
  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
  • যাতায়াতের বিমান ভাড়া
  • থাকা-খাওয়ার খরচসহ মাসিক ভাতা
  • বইপত্র ক্রয়ের জন্য অনুদান
  • স্বাস্থ্য বীমা সুবিধা
  • ভ্রমণ ভাতা

আবেদনের যোগ্যতা:

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে
  • বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে (১ আগস্ট ২০২৬ অনুযায়ী)
  • নেতৃত্বের গুণাবলি থাকতে হবে
  • ইংরেজি ভাষায় দক্ষতা বাধ্যতামূলক
  • ইংরেজি দক্ষতার ক্ষেত্রে টোফেল আইবিটি স্কোর ১০০, আইইএলটিএস ৭ অথবা কেমব্রিজ ইংলিশ (সি১/সি২) স্কোর ১৮৫ থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

  • জীবনবৃত্তান্ত (সিভি)
  • অনলাইন আবেদন ফরম
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • তিনটি রেফারেন্স লেটার
  • ইংরেজি দক্ষতার সনদ
  • স্টেটমেন্ট অব পারপাস
  • লিডারশিপ বিষয়ক প্রবন্ধ
  • অন্যান্য প্রাসঙ্গিক ডকুমেন্ট

আবেদন প্রক্রিয়া:

আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত আবেদন পদ্ধতি সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে। উল্লেখ্য, আন্তর্জাতিক মানের এই স্কলারশিপ প্রোগ্রামটি বিশ্বব্যাপী মেধাবী ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষার্থীদের জন্য একটি প্রতিযোগিতামূলক সুযোগ হিসেবে বিবেচিত।

Link copied!