বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

বৃহস্পতিবার ১৪, মে ২০২৬ -- : -- --

রাবিপ্রবির নতুন উপাচার্য ড. জয়নুল আবেদীন সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৫:৫৫ পিএম

অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ধারা ১০(১) অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহে ট্রেজারারের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ শিক্ষকতা অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে তিনি একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য শিক্ষক হিসেবে পরিচিত।

Link copied!