প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৩:৪৬ পিএম
সৌরভ, প্রতিনিধি,লিডিং ইউনিভার্সিটি
ট্রাই-সেমিস্টার পদ্ধতিকে অযৌক্তিক দাবি করে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের উপর অতিরিক্ত চাপ নিরসনসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীরা এই পদ্ধতি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। এ লক্ষ্যে তারা বিভিন্ন সময়ে লিখিত অভিযোগ, গণস্বাক্ষর কর্মসূচি এবং মিডিয়ার মাধ্যমে কর্তৃপক্ষকে অবহিত করেন।
তবে শিক্ষার্থীদের অভিযোগের কার্যকর সমাধান না করে কর্তৃপক্ষ সামার সেমিস্টারের রুটিন প্রকাশ করে। এর প্রতিবাদে আজ ১৫ মে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১২:১০ মিনিটের দিকে শিক্ষার্থীরা ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং ট্রাই-সেমিস্টারবিরোধী স্লোগান দিতে থাকেন।
দফায় দফায় বৈঠকের পর ভিসি শিক্ষার্থীদের সামনে এসে বোর্ড মিটিংয়ের জন্য সময় নেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
এদিকে শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
পরবর্তী আপডেট পরে জানানো হবে।
