খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্পিতা
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৮:২৫ পিএম
বুধবার ১০, জুন ২০২৬ -- : -- --
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন গভর্নমেন্ট সেক্টর: অ্যাকাউন্টিং, অডিটিং অ্যান্ড কমপ্লায়েন্স’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে এ কর্মশালার আয়োজন করা হয়।
সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় তিনি বলেন, "প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আর্থিক খাত পরিচালনা করতে হবে।" তিনি আরও বলেন, "কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।" উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়কে দেশের মধ্যে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে শেখার মানসিকতা ও চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. মোঃ রায়হান আলী, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এবং কর্মশালার রিসোর্স পারসন সরকারের পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট বিভাগের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মোঃ মামুন-উল-মান্নান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসন মোঃ মামুন-উল-মান্নান সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনার নীতি, মানদণ্ড, নিরীক্ষা, কমপ্লায়েন্স এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়, অর্থ ও হিসাব বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন, হিসাবরক্ষণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, জবাবদিহিতা এবং ঝুঁকি নিরূপণ বিষয়ে সম্যক ধারণা লাভ করেন।