বৃহস্পতিবার ০৭, মে ২০২৬

বৃহস্পতিবার ০৭, মে ২০২৬ -- : -- --

ফের পাবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র সংঘাত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০৭ মে ২০২৬, ১১:২৫ এএম

পাবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র সংঘাত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আবারও সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ মে) রাত সাড়ে ১০টা থেকে প্রায় রাত সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে।

জানা যায়, গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উজ্জ্বল কুমার এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিত কবিরাজের মধ্যে এ ঘটনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় উভয় শিক্ষার্থীসহ কয়েকজন একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় উজ্জ্বল কুমার মজার ছলে অমিত কবিরাজের ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করলে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অমিত কবিরাজ চেয়ার দিয়ে উজ্জ্বল কুমারকে আঘাত করেন। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা নিজ নিজ অনুসারীদের ডেকে আনলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এতে প্রধান ফটক এলাকায় সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, সহকারী প্রক্টরবৃন্দ এবং স্বাধীনতা হলের সহকারী প্রভোস্ট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাঁরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

Link copied!