সোমবার ০৪, মে ২০২৬

সোমবার ০৪, মে ২০২৬ -- : -- --

লংগদুতে জিএপি প্রশিক্ষণ ঘিরে কৃষি অগ্রগতির নতুন আশা

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৪:৫৫ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

রাঙ্গামাটির লংগদু উপজেলায় আধুনিক ও নিরাপদ কৃষি চর্চা বিস্তারে কৃষকদের জন্য জিএপি (Good Agricultural Practices) বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) লংগদু হর্টিকালচার সেন্টার হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক অরুণ রায় এবং পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শাহরিয়াজ বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান।

প্রশিক্ষণে কৃষকদের নিরাপদ ও মানসম্মত ফসল উৎপাদন, পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি এবং বাজারজাতকরণে জিএপি-এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, জিএপি অনুসরণ করলে কৃষিপণ্যের মান উন্নত হবে এবং বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে।

দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশ নেন। পরে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Link copied!