সোমবার ০৪, মে ২০২৬

সোমবার ০৪, মে ২০২৬ -- : -- --

শার্শায় ইয়াবা ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৫:১৭ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি শার্শা উপজেলার পশ্চিমকোটা গ্রামের মৃত হযরত আলীর ছেলে জাহান আলী সরদার।

পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার ধান্যতাড়া গ্রামে নরিম সরদারের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!