সোমবার ০৪, মে ২০২৬

সোমবার ০৪, মে ২০২৬ -- : -- --

গোপালগঞ্জে দুই তরুণীর সম্পর্ক নিয়ে এলাকায় আলোচনা

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৪:৪১ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

গোপালগঞ্জ পৌরসভার পাচুরিয়া এলাকায় দুই তরুণীর একসঙ্গে থাকার ইচ্ছাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাধ্যমে ময়মনসিংহের মারিয়া ইসলাম (মিম)-এর সঙ্গে ওই এলাকার আরেক তরুণীর ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে সেই সম্পর্কের টানে মারিয়া ইসলাম গোপালগঞ্জে চলে আসেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের ভাষ্য, দুই তরুণীই স্বেচ্ছায় একসঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা চলছে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছেন।

Link copied!