সোমবার ১৫, জুন ২০২৬

সোমবার ১৫, জুন ২০২৬ -- : -- --

অনার্স প্রথম বর্ষে মিলছে সরকারি উপবৃত্তি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৮:৫২ এএম

ছবি: সংগৃহীত

অনার্স (স্নাতক পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন চলছে। এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৭ মে ২০২৬ সকাল ৯টা থেকে এবং শেষ হবে ১৪ জুন ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটে। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে নির্ধারিত লিংকে আবেদন করতে পারছেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের (ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ) শিক্ষার্থীরা এই সুযোগের আওতায় থাকবেন। বিশেষ করে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট–এর অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-এর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা এ উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম-এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা পেতে ‘স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি প্রদান নির্দেশিকা-২০২২’ অনুযায়ী সব শর্ত মানতে হবে।

আবেদন শেষ হওয়ার পর ১৫ জুন সকাল ৯টা থেকে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শিক্ষার্থীদের উপস্থিতি যাচাই এবং বাছাই কমিটির রেজুলেশন সফটওয়্যারে আপলোড করে চূড়ান্তভাবে ট্রাস্টের সিস্টেমে ফরওয়ার্ড করতে হবে।

কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক হওয়ায় কোনো কাগজের (হার্ড কপি) আবেদন জমা দিতে হয় না। বিস্তারিত তথ্য ও নির্দেশনা পাওয়া যাবে ট্রাস্টের ওয়েবসাইট এবং সফটওয়্যারের নোটিশ বোর্ডে।

হেল্পলাইনের জন্য অফিস চলাকালে (সকাল ৯টা থেকে বিকেল ৪টা) যোগাযোগ করা যাবে: ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬, ০১৭৭৮৯৬৪১৫৬।

Link copied!